মজিবুর রহমান দিলু গুরুতর অসুস্থ

106687_diluমুক্তিযোদ্ধা, মঞ্চ ও টিভি নাটকের বিশিষ্ট অভিনেতা, নাট্যনির্দেশক মজিবুর রহমান দিলু গুরুতর অসুস্থ। কিডনিতে পাথর, রক্তে সংক্রমণ, ব্যাকটেরিয়াজনিত সেপটিসেমিয়া, ডায়াবেটিস, উচ্চরক্তচাপজনিত সমস্যা নিয়ে ৮ই ডিসেম্বর থেকে ডা. মো. দেলওয়ার হোসেনের অধীনে বারডেম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার স্ত্রী রানী রহমান জানান, গত দুদিন তিনি কিছুটা সুস্থ হলেও রক্তে সংক্রমণজনিত সমস্যা ও কিডনির পাথর চিকিৎসায় অপারেশনসহ কয়েকটি কারণে তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উল্লেখ্য, ২০০৫ সালে তিনি ভয়াবহ গুলেন বারি সিনড্রোমে (জিবিএস) আক্রান্ত হয়ে প্রায় ৯ মাস বারডেমের আইসিইউতে কোমায় থেকে সুস্থ হয়েছেন। মজিবুর রহমান দিলুর উল্লেখযোগ্য মঞ্চ নাটক ‘আমি গাধা বলছি’, ‘নানা রঙ্গের দিনগুলি’, ‘জনতার রঙ্গশালা’, ‘নীল পানিয়া’, ‘আরেক ফালগুন’, ‘ওমা কি তামাশা’ ইত্যাদি। এছাড়াও বিটিভিতে ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ ইত্যাদি নাটকে অভিনয় করে বেশ খ্যাতি লাভ করেছেন তিনি। সংশপ্তকে তিনি বড় মালু চরিত্রে অভিনয় করেছিলেন। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে তিনি উত্তরায় বসবাস করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের