জঙ্গল কন্যা মালাইকা

111396_mlবেশ কিছু আইটেম গানের সফলতার মাধ্যমে বলিউডের শীর্ষ আইটেম গার্লে অনেক আগেই পরিণত হয়েছেন মালাইকা আরোরা খান। বিশেষ করে ‘দাবাং’ ছবিতে তার ‘মুন্নি বদনাম’ আইটেম গানটি এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে সফল ও দর্শকপ্রিয় আইটেম গান হিসেবে স্বীকৃত। এছাড়াও মালাইকার করা অন্য আইটেম গানগুলোও ছিল প্রশংসিত। এদিকে সর্বশেষ গত বছর ‘ডলি কি ডোলি’ ছবিতে দেখা গেছে মালাইকাকে। এরপর আর নতুন কোন গানে দেখা যায়নি মালাইকাকে। তবে এবার বলিউডের এ হট কন্যা আসছেন নতুন রূপে। একটি নতুন আইটেম গানে পারফরম করতে যাচ্ছেন তিনি। আর এ আইটেম গানে জঙ্গল কন্যা রূপে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। এরই মধ্যে এ গানটির শুটিং শেষ হয়েছে। গাটি ঠাঁই পাবে আরবাজ খান পরিচালিত নাম না ঠিক হওয়া একটি ছবিতে। এ আইটেম গানটির কোরিওগ্রাফি করছেন গনেশ আচার্য। গানটি গেয়েছেন সুনিধি চৌহান। আর এ গানে ক্যাবল পাতায় মোড়ানো পোশাক পরে খোলামেলা হয়ে পারফরম করেছেন মালাইকা। বড় আয়োজনের এ আইটেম গানটি নিয়ে বেশ উত্তেজিত মালাইকা। এ বিষয়ে তিনি বলেন, অনেক দিন পর আইটেম গানে কাজ করলাম। বেশ ভালো একটি কাজ হয়েছে। এখানে জঙ্গল কন্যা রূপে আবিষ্কার করা যাবে আমাকে। আশা করছি ভালো লাগবে সবার।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের