ক্লিন ঢাকা কনসার্টে কারিনা নাচবেন অনন্তর সঙ্গে

112835_karinaঅন্তর শোবিজের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এজে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারি। আর এ আয়োজনে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর নাচবেন বাংলাদেশের আলোচিত অভিনেতা অনন্তর সঙ্গে। এ উদ্যোগে সহযোগী হিসেবে থাকছে আলতা ইভেন্টন। এ বিষয়ে বিস্তারিত জানাতে গতকাল দুপুরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান ও সিইও স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী, অভিনেতা অনন্ত জলিল এজেসহ অনেকে। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় এ আয়োজনে অংশ নিতে কারিনা কাপুর ঢাকায় আসবেন ১১ই ফেব্রুয়ারি। পরদিন শোতে অংশ নিয়ে ১৩ই ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তিনি। সন্ধ্যায় শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান চলবে। এখানে কারিনা কাপুর ও অনন্ত জলিল পারফর্ম করবেন। পাশাপাশি গান পরিবেশন করবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুর। এ আয়োজনে আলাদাভাবে পারফর্ম করার পাশাপাশি কারিনা পারফর্ম করবেন অনন্তর সঙ্গেও। তবে এ বিষয়টি চমক হিসেবেই রাখতে চান অনন্ত। এ বিষয়ে তিনি বলেন, এতটুকু বলতে পারি কারিনার সঙ্গে আমি পারফর্ম করবো। তবে আমি স্টেজে কিভাবে আসবো, কারিনার সঙ্গে কিভাবে পারফর্ম করবো সেটা চমক হিসেবেই থাক। আশা করছি সবাই উপভোগ করবেন অনুষ্ঠান। স্বপন চৌধুরী বলেন, এটি শুধু একটি
বিনোদনমূলক অনুষ্ঠান নয়, ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সচেতনতামূলক একটি মেসেজও বটে। ২০১৬ সালের মধ্যে রাজধানীকে ‘ক্লিন ঢাকা’ করার পরিকল্পনা করেছেন মেয়ের সাঈদ খোকন। এ আয়োজনের মাধ্যমে আমরা তার সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। এদিকে এ শো-র টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা, ২০০০ টাকা এবং ৫০০০ টাকা। টিকিট পাওয়া যাবে ডায়মন্ড ওয়ার্ল্ড, লট্টো, ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন, আহমেদ বার্গারের সব শো রুমে। এছাড়া টিকিট মিলবে বাজ ৩০০ বসুন্ধরা কনভেনশন, ব্যাম্বো ক্যাসেল ও ক্যাপিটাল স্কাইলার্ক (বেইলী রোড), আপন কফি ঘর (তালতলা), আলফেসকো (তালতলা), কাসুন্দ (উত্তরা), প্রিন্স বেকারি, ট্রাস্ট ফ্যামিলি নিডস (উত্তরা), আল-রাজ্জাক রেস্তরাঁয় (পুরান ঢাকা)।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের