একুশে বইমেলায় ওমর ফারুকের ‘নিঃশ্বাস’ বইয়ের মোড়ক উন্মোচন!

boi_farukসম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: একুশে গ্রন্থমেলায় এসেছে গীতিকার ও মিডিয়াকর্মী ওমর ফারুকের ছোট গল্পের বই ‘নিঃশ্বাস।’ ১৩ ফেব্রুয়ারী সোহরাওয়ার্দী উদ্যান এ বইটির মোড়ক উন্মোচন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ, সাফায়েত, গীতিকার ও সাংবাতিক স্নেহাশীষ, সোহেল রানা, সীমান্ত, অদিত্য রূপু ও ওমর ফারুকের স্ত্রী বৃষ্টি প্রমুখ।  এটি লেখকের প্রথম ছোট গল্পের বই। বইটিতে পাঁচটি ছোট গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো ‘নষ্টের দলে এসো’, ‘বৃষ্টি হোক বা না হোক আজ বর্ষা’, ‘হাতটা ধরলেই পারতে’, অনুক্ষণে অনুভব’ এবং ‘নিঃশ্বাস’। এ ছাড়াও পাঠক বইটিতে পাবেন লেখকের বাবাকে নিয়ে একটি লেখা।  বইটি প্রসঙ্গে ওমর ফারুক স্বদেশ নিউজ২৪কে বলেন, নিঃশ্বাস নিয়েই আমি সাহিত্যের অঙ্গনে পা বাড়ালাম। লেখক প্রায় ৮ বছর ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত। সাংবাদিকতা দিয়ে পেশা জীবন শুরু করলেও পাশাপাশি গীতিকার হিসেবে পেয়েছেন আলাদা পরিচিতি।  শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ছত্রমুড়িয়া (ছয়গাঁও) গ্রামে। বাবা ইঞ্জিনিয়ার শেখ এম জলিল ও মা নাজমা বেগমের ৫ সন্তানের মধ্যে লেখক সবার বড়। তিনি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভিতে সিনিয়র জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। নিঃশ্বাস-এর প্রচ্ছদ করেছেন আদিত্য রুপু। বইটির মূল্য ১০০ টাকা। পাওয়া যাচ্ছে জিনিয়াস পাবলিকেশন্সের ১০১-১০২ নং স্টলে (সোহরাওয়ার্দী উদ্যান)।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের