‘সব বাধা উপেক্ষা করে নির্দিষ্ট সময়েই কাউন্সিল হবে’

2191_mirzaসরকারের সব বাধা উপেক্ষা করেই নির্দিষ্ট সময়েই বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন,  কাউন্সিলের জন্য আমরা এখনও কোন স্থান পাইনি। তবে আমরা আশা করছি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা কাউন্সিলের জন্য আমাদের ভেন্যু দেবেন। আগামী ১৯শে মার্চ নির্দিষ্ট সময়েই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজ  বেলা পৌনে ১২টার দিকে ছাত্রদলের ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  মির্জা আলমগীর বলেন, গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে  গেলেও ওই নির্বাচন সুষ্ঠু হবে  মনে করছি না। তবে সঠিক সময়েই বিএনপি  চেয়ারম্যান প্রার্থীদের তালিকা ঘোষণা করবে। জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন- সরকারের মন্ত্রীদের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জনগণের মূল দাবি ও সমস্যা থেকে আড়াল করতেই তারা এ কথা বলছে। বাংলাদেশে শিশু হত্যা প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অধঃপতনের জন্য প্রতিনিয়ত শিশু হত্যা বৃদ্ধি পাচ্ছে। এতেই প্রমাণ হয়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই। তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলোকে আজ সভা-সমাবেশ করতে দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, বিরোধী দলগুলো গণতান্ত্রিক অধিকার হরণ করছে সরকার। এসময় সাবেক ছাত্রনেতা আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, খায়রুল কবির খোকন, আজিজুল বারী হেলাল, বর্তমান সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাতি তারেক-উজ্জামান তারেক, নাজমুল হাসান, আলমগীর হাসান সোহান, আবু আতিক আল হাসান মিন্টু, মনিরুজ্জামান রেজিন, মামুন বিল্লাহ, ইখতিয়ার রহমান কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মিয়া  মো. রাসেল, মিজানুর রহমান  সোহাগ, দপ্তর সম্পাদ আব্দুস সাত্তার পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়াসহ কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের