আবার বিয়ে করলেন রুপার্ট মারডক

4345_31DAআবারও বিয়ে করলেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক (৮৪)। এবার তার পাণি গ্রহণ করলেন অভিনেত্রী-মডেল জেরি হল (৫৯)। শুক্রবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও আজ স্থানীয় সময় সকাল ১১টার পরে আনুষ্ঠানিকভাবে অতিথিদের সঙ্গে তা উদযাপন করবেন নব দম্পতি। এতে উপস্থিত থাকবেন রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন পর্যায়ে সুপরিচিত তারকারা। শুক্রবার লন্ডনে স্পেন্সার হাউজে ঘরোয়া অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুপার্ট-জেরি। এ সময় তার হাতে ছিল ২০ লাখ পাউন্ডের আংটি, পরনে ছিল নীল পোশাক। এগুলো রুপার্ট মারডক তাকে উপহার হিসেবে দিয়েছেন বলে ধরে নেয়া হচ্ছে। দু’জনের বয়সের ফারাক ২৫ বছরের হলেও এক বছর চুটিয়ে প্রেম শেষে তারা বিয়ের পিঁড়িতে বসলেন। আজ তারা লন্ডনের ফ্লিট স্ট্রিটে সেন্ট ব্রাইডস চার্চে বিবাহ-উত্তর অভ্যর্থনা আয়োজন করেছেন। বছরের পর বছর ধরে যুক্তরাজ্যে বড় বড় প্রকাশনা সংস্থাগুলোর অবস্থান ওই চার্চের চারপাশে। এ জন্য একে অনেকে সাংবাদিকদের চার্চও বলে থাকেন। আজকের এ অনুষ্ঠানে আগের বৈবাহিক সম্পর্কে জন্ম নেয়া এ দম্পতির ছয়জন কন্যা উপস্থিত থাকবেন। এর মধ্যে দু’জন জেরি হলের। চারজন রুপার্ট মারডকের। উল্লেখ্য, রুপার্ট মারডকের জন্ম অস্ট্রেলিয়ায়। তার রয়েছে মার্কিন নাগরিকত্ব। তিনি ২০১৩ সালে তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেঙ্গের সঙ্গে ছাড়াছাড়ি করে ফেলেন। অন্যদিকে রোলিং স্টোন তারকা মাইক জ্যাগারের সঙ্গে ২৩ বছরের দাম্পত্যের ইতি ঘটান টেক্সাসে জন্মগ্রহণকারী জেরি হল। ১৯৯৯ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তার আগেই এ সম্পর্কে চারটি কন্যা সন্তানের মা হন জেরি হল। এই মাইক জ্যাগারের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাবেক মডেল জেরি হল। সেই বিয়ে ১৯৯৯ সালে চার্চ অব ইংল্যান্ডে ভেঙে যায়। এরপর সময়ের পরিক্রমায় ৮৪ বছর বয়সী রুপার্ট মারডকের সঙ্গে তার পরিচয় হয় এখন থেকে এক বছর আগে। সেই পরিচয়ই তাদেরকে আরও কাছে এনেছে। এ নিয়ে চতুর্থবার বিয়ে করলেন রুপার্ট। এর আগে তিনি ওয়েন্ডি ডেঙ্গকে বিয়ে করার আগে আনা টোর্ব নামের এক সাংবাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার প্রথম স্ত্রী অস্ট্রেলিয়ার প্যাট্রিসিয়া বুকার।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের