শানের সুর-সংগীতে কন্ঠ দিলেন রুপঙ্কর

shan_swadeshnews24সম্পাদনায়-সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: দু-বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী রুপঙ্কর কন্ঠ দিলেন শানের সুর-সংগীতে ‘ইচ্ছে করে’ শিরোনামের একটি গানে। এটি লিখেছেন এন আই বুলবুল। শুক্রবার কলকাতায় গানটিতে রুপঙ্কর কন্ঠ দিয়েছেন জানান সংগীত পরিচালক শান। গানটিতে তার সঙ্গে দ্বৈত গেয়েছেন শায়লা মোস্তফা। গানটি প্রসঙ্গে রুপঙ্কর বলেন, ‘সহজ কথায় গানটির সুর-সংগীত আমার অনেক ভালো লেগেছে। একটা মিষ্টি প্রেমের গান এটি। প্রেমিক মনের চাওয়াগুলো ফুটে ওঠেছে গানটির কথায়।’ শান বলেন, ‘রুপাঙ্কর দাদাকে ভেবেই গানটির সুর করেছি। খুব ভালো লাগছে তার মত একজন শিল্পীর জন্যে গান করতে পেরে।’ এদিকে আসছে বৈশাখে প্রকাশিত হবে শানের সুর-সংগীতে ফাহমিদা নবীর একক অ্যালবাম। এরইমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে জানান তিনি।

আরো দেখুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ: জনপ্রশাসন উপদেষ্টা

ঢাকা, ২২ শ্রাবণ (৬ আগস্ট): বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ব্যক্তিগত

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের