আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত প্রত্যুষার প্রেমিক

8757_prottushaaaচলতি মাসের প্রথম দিনটিতে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফ্ল্যাটে আত্মহত্যা করেন কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। এবার এই আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ উঠল প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিংহের বিরুদ্ধে। মঙ্গলবার মুম্বই পুলিশ এ মর্মে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। প্ররোচনা ছাড়াও রাহুলের বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগও আনা হয়েছে। বাঙ্গুরনগর থানায় প্রত্যুষার মায়ের জানানো অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। গত ১লা এপ্রিল গোরেগাঁওয়ের ফ্ল্যাটে প্রত্যুষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই রাহুল-প্রত্যুষার টালমাটাল সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরা। পুলিশের প্রাথমিক অনুমান, সেই সম্পর্ক থেকেই তৈরি অবসাদের কারণে প্রত্যুষা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এছাড়া আর্থিক সমস্যার দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যুষার বন্ধুদের দাবি, রাহুলের অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্ক নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল প্রত্যুষার মনে। আগামী ১৪ই এপ্রিল তাদের বিয়ের কথা থাকলেও দুজনের সম্পর্ক নিয়ে টানাপড়েন বরাবরই ছিল বলে প্রত্যুষার বন্ধুদের কাছ থেকে জেনেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ প্রত্যুষার ঘনিষ্ঠ বন্ধু, পরিবার, প্রতিবেশী ও পরিচারকের সঙ্গে কথা বলেছে। এদিকে মঙ্গলবার যে দশ বন্ধু পুলিশের কাছে বয়ান দিয়েছেন, তাদের নাম প্রকাশ করা হয়নি। আপাতত প্রত্যুষার ভিসেরা রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। গত রোববার বুকে ব্যথা নিয়ে কান্দিভলীর একটি হাসপাতালে ভর্তি হন রাহুল সোমবার তাকে জেনারেল ওয়ার্ডে সরানো হয়। রাহুলের আইনজীবী নীরজ গুপ্ত জানান, রাহুল এখনও পুরোপুরি সুস্থ নন। আতঙ্ক কাটেনি।

আরো দেখুন

‘জ্ঞান হৃদয়ে ধারণ করে কর্মে বাস্তবায়ন করতে হবে’—খাদেম এ আর মুহাম্মদ কামরুল ইসলাম

মোহাম্মাদী কাফেলা ঐক্য পরিষদ খাদেম ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)স্থায়ী পরিষদের সদস্য মুহাম্মদ

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা