Churi-Banglanews-Sm20160416190939ময়মনসিংহ: ময়মনসিংহে চুরি হওয়া মালামালসহ রাব্বি (২৫) নামে এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে নগরীর নওমহল নন্দিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগরীর দুই নম্বর পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে নগরীর নতুন বাজার এলাকার কমার্স কলেজের সামনের খান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি দোকানের টিনের চাল কেটে প্রায় ৩০/৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় শুক্রবার (১৫ এপ্রিল) দোকান মালিক মানিক মিয়া কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, শনিবার (১৬ এপ্রিল) দুপুরে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর রাব্বিকে গ্রেফতার করে। তার কাছ থেকে দোকানের চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *