চট্টগ্রামে হেলে পড়া ভবন পরীক্ষায় বিশেষজ্ঞ কমিটি

 

photo.কামরুল ইসলাম হৃদয়,ব্যুরো প্রধান,চট্টগ্রাম:: ভূমিকম্পে বন্দরনগরী

চট্টগ্রামে হেলে পড়া ৯টি ভবন ভেঙে ফেলতে হবে কি না, তার

কারিগরি পরীক্ষা করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে চট্টগ্রাম

উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি

বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন উপাচার্য ড. জাহাঙ্গীর আলমকে

প্রধান করে রোববার এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা

হলেন চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. আবদুর

রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে উপপ্রধান নগর পরিকল্পনাবিদ

শাহীনুল ইসলাম খান, একই দপ্তরের অথরাইজড অফিসার মো. ইলিয়াস ও

মো. শামীম। বিশেষজ্ঞ এই কমিটি সোমবার থেকে কাজ শুরু করবে।

সরেজমিনে হেলে পড়া ভবন পরিদর্শন শেষে দ্রুত প্রতিবেদন পেশ করবে

এই কমিটি।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ

ছালাম বলেন, ভূমিকম্পে হেলে পড়া ভবন এবং এর পাশের ভবন

ঝুঁকিপূর্ণ কি না, সে বিষয়ে কারিগরি বিশেষজ্ঞ কমিটি

প্রতিবেদন পেশ করবে। হেলে পড়া ভবনগুলো বসবাসের উপযোগী কি না

এবং এগুলো ভেঙে ফেলা হবে কি না. তা এই বিশেষজ্ঞ কমিটির

প্রতিবেদনের ওপর নির্ভর করবে।প্রসঙ্গত, গত বুধবারের ভয়াবহ

ভূমিকম্পে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় ৯টি ভবন হেলে পড়ে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি