লড়াইয়ে নতুন নাটকীয়তা

10931_698753বলিউড তারকা হৃতিক রোশন-কঙ্গনা রানাউতের লড়াই এ বার নতুন নাটকীয়তার দিকে এগুচ্ছে। কিছু দিন আগেই মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় হৃতিক অভিযোগ করেন, তার নামে কেউ ভুয়ো ই-মেল অ্যাকাউন্ট খুলে কঙ্গনা-সহ অনেককে ই-মেল করেছেন।  শুধু তাই নয়, সেসব মেইল নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যান জুনিয়র রোশন। অভিযোগের সময়  কঙ্গনা প্রশ্ন তোলেন, গত দু’বছর ধরে এই বিষয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগও তোলেন কুইন খ্যাত এ নায়িক। এ প্রসঙ্গে তখন হৃতিকের আইনজীবী জানিয়েছিলে, সত্যি-মিথ্যার বিচার আদালতেই হবে। এ নিয়ে এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। কঙ্গনার বাসায় পুলিশি অভিযান হয়। তখন তিনি উপস্থিত ছিলেন না। এর ফলে নতুন খবরে আরও হইচই পড়ে যায়। কঙ্গনা মুম্বই ছেড়েছেন বলে সবার মুখে মুখে চলে আসে। এ নিয়েও বিতর্ক কম হয়নি। সম্প্রতি মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিয়েছেন হৃতিক। সূত্রের দাবি, কঙ্গনার পাঠানো বেশ কিছু ই-মেলের কপি (যা ব্যক্তিগত এবং বিতর্কিত) পুলিশের কাছে জমা দিয়েছেন হৃতিক। এদিকে আরেকটি ঘনিষ্ঠ মহল বলছে, এই নথি হৃতিকের ‘সেরা তুরুপের তাস’, যা অবশ্যই বেকায়দায় ফেলবে কঙ্গনা রানাউতকে। আর কুইনের ফেঁসে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে। যদিও মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখা অফিসাররা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। আর তাতেই বোঝা যাচ্ছে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি