17655_katrina-nd-aliaক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে অনেক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন কাটরিনা কাইফ। চলতি সময়ের অন্যতম সফল ও শীর্ষ অভিনেত্রী ধরা হয় তাকে। অন্যদিকে ক্যারিয়ার ছোট হলেও প্রথম ছবির মাধ্যমেই বাজিমাত করেন আলিয়া ভাট। চলতি সময়ের সবচেয়ে সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে ধরা হয় মহেশ ভাটের এই ছোট কন্যাকে। নতুন খবর হলো নীরব যুদ্ধে লিপ্ত হয়েছেন কাটরিনা ও আলিয়া। তবে পেশাগত কোন জেলাসি থেকে নয়। ব্যক্তিগত বিষয় নিয়েই একজন আরেকজনকে এড়িয়ে চলছেন তারা। এই দুই অভিনেত্রীর যুদ্ধটা শুরু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে। এ অভিনেতা কাটরিনা ও আলিয়া দু’জনেরই বন্ধু। তবে সম্প্রতি আলিয়ার সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ সিদ্ধার্থ। আর এ বিষয়টি অজানা কারণে মেনে নিতে পারেননি কাটরিনা। আর এর জের ধরেই একে অপরের সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছেন কাটরিনা ও আলিয়া। এমনকি আলিয়ার সঙ্গে কোনো ছবিতে কাজ করবেন না বলেও ঘনিষ্ঠজনদের জানিয়েছেন কাটরিনা। একই জিমে  গেলেও একে-অপরকে এড়িয়ে চলছেন তারা। সব মিলিয়ে তাদের এ নীরব যুদ্ধটা বর্তমানে ‘টক অব দ্য বলিউড’ এ পরিণত হয়েছে। অনেকেই বলাবলি করছেন কাটরিনা সিদ্ধার্থের প্রতি খানিক দুর্বল। আর সে কারণেই আলিয়ার সঙ্গে এ অভিনেতার ঘনিষ্ঠতাকে মেনে নিতে পারছেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *