18304_James-Howellলস অ্যানজেলেসে সমকামীদের গে প্রাইড প্যারেডে যোগ দেয়ার আগে জেমস হাওয়েল (২০) নামে এক যুবককে বন্দুক, বিস্ফোরক পদার্থ সহ আটক করেছে পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, তার উদ্দেশ্য সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। সে লস অ্যানজেলেস গে প্রাইড প্যারেডে যোগ দেয়ার পরিকল্পনা করেছিল। তার আগেই সান্তা মনিকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার গাড়িতে পাওয়া যায় অনেকগুলো অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম। তার গাড়িতে লাগানো ছিল ইন্ডিয়ানা রাজ্যের লাইসেন্স প্লেট। ফ্লোরিডায় সমকামীদের নাইটক্লাব ‘পালস’এ গণহত্যা চালানোর কয়েক ঘন্টা পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে, সেও লস অ্যানজেলেসে একই রকম হামলার পরিকল্পনা করেছিল। সান্তা মনিকার পুলিশ প্রধান জ্যাকুলিন সিব্রুক প্রথমদিকে বলেন, হলিউডে বার্ষিক লস অ্যানজেলেস প্রাইড প্যারেডের সে ক্ষতি করতে চেয়েছিল। পরে তারা জানান, হাওয়েলের উদ্দেশ্য জানার জন্য তদন্তকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাওয়েল পুলিশকে বলেছে, সে শুধু ওই প্যারেডে যোগ দিতে চেয়েছিল। কোন ক্ষতি করতে চায় নি সে। প্রথমদিকে যে বিবৃতি দেয়া হয়েছিল সেটা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *