shaila_album_swadeshnews24সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: গত ১৬ জুন রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র-এ সম্ভাবনাময় কন্ঠশিল্পী শায়লা মোস্তফার প্রথম একক ‘‘একলা মেয়ে’’ প্রকাশিত হয়। এ্যালবামটি অহনির্শ  অডিও এর ব্যানারে প্রকাশিত হয়। প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র জনপ্রিয় কন্ঠশিল্পী ধ্রুব গুহ,  নির্ঝর চৌধুরী, গীতিকার নিলুফার নাসরিন, শান, জান্নাত পুস্প,  শেখ মহসিন, টিনা ও রেডিও স্বদেশ ডট নেট চেয়ারম্যান আরজে সাইমুর, জিয়া উদ্দিন আলম, আশিক বন্ধু, বাধনসহ সাংবাদিকবৃন্দ।
কন্ঠশিল্পী শায়লা মোস্তফা স্বদেশ নিউজ২৪কে বলেন- প্রথম মহান আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার প্রথম এ্যালবাম প্রকাশিত হলো। এ্যালবামে মোট ৮টি রয়েছে। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, লুৎফর হাসান, রকিব হোসেন, এন আই বুলবুল, তানিয়া সুলতানা, কিশোর। এ্যালবামে দুটি ডুয়েট গান রয়েছে, গেয়েছেন রূপঙ্কর বাগচি এবং শান। এ্যালবামে ৫টি গানের সুর-সঙ্গীত করেছেন শান। বাকি ৩টি গানের সুর-সঙ্গীত করেছেন মুন, কিশো এবং রোকন ইমন। এ্যালবামটির ৪টি গানের মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার, লতা আচার্য ও রম্য খান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *