india-intro18-311x186২৯ আরোহী নিয়ে নিখোঁজ ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজের সন্ধান এখনো মেলেনি। উড়োজাহাজটির খোঁজে বঙ্গোপসাগরে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির নৌ ও বিমান বাহিনী। এতে অংশ নিচ্ছে ১২টি জাহাজ ৫টি বিমান ও একটি সাবমেরিন।

ভারতীয় কর্তৃপক্ষ বলছে নিখোঁজের সময় বিমানটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো। আরোহীদের মধ্যে বিমান বাহিনীর ১১ সেনাবাহিনীর ২ ও নৌবাহিনীর একজন সদস্য ছিলেন। বাকি ছয় জন ক্রু ও আট জন সেনা পরিবারের সদস্য। শুক্রবার চেন্নাই থেকে যাত্রা করে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবতরনের কথা ছিল বিমানটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *