robi-airtel_136974রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার প্রস্তাবে একশ কোটি টাকা মাশুলে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ অনুমোদন দেয়।
এর ফলে দুই কোম্পানি একীভূত হয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবাদানকারী কোম্পানি গঠনের প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেল বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তারা।
পরবর্তী প্রক্রিয়ায় দুই অপারেটরকে উচ্চ আদালতের কোম্পানি ম্যাটার বেঞ্চে যেতে হবে। সেখানে দুই অপারেটরের দেনা-পাওনার বিষয়টি সমাধান হবে। কারও কোনো আপত্তি না থাকলে সেখান থেকে অনুমতি পাওয়ার পর বিটিআরসি এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *