অজয় কুন্ডু, মাদারীপুর প্রতিনিধি:
কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর কাঁঠালবাড়ী ঘাট এলাকায় একটি স্পিডবোট ডুবির ঘটনায় ৪ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে। সোমবার রাত ৮ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। রাত সোয়া নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোন পরিচয় পাওয়া যায়নি।
কাওড়াকান্দি ঘাট ও শিবচর থানা সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে আসা একটি স্পিডবোট রাতের অন্ধকারে দিকনির্ণয় করতে না পেরে নদীতে থাকা ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।
এতে স্পিডবোটে থাকা কমপক্ষে ১৭ জন যাত্রী পানিতে ডুবে যায়। এবং কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা ট্রলারে করে উদ্ধার করে কাঁঠালবাড়ী ঘাটে নিয়ে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ড্রেজারের পাইপে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। বেশ কয়েকজন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যান্যরা পাশের চরে সাঁতরে উঠেন। তবে ৪ জন যাত্রীর খোঁজ এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *