মাদারীপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

Madaripur 01-08-16 (All educational institutions formed a human chain and rally against terrorism) (1) Madaripur 01-08-16 (All educational institutions formed a human chain and rally against terrorism) (1)অজয় কুন্ডু, মাদারীপুর প্রতিনিধি:
জঙ্গিবাদ নিপাতযাক, জাগ্রতহোক মানবতাবোধ এই স্লোগানকে সামনে নিয়ে মাদারীপুর জেলার ৪টি উপজেলা একযোগে একই সময় জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র‌্যালির আয়োজন করা হয়।
সোমাবার বেলা ১১ টা থেকে ১২টা পযন্ত জেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার নিজ নিজ প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে দেশকে শত্রুমুক্ত করে জঙ্গিদের বিরুদ্ধে আন্দোলনের সকলকে জাগ্রত হওয়ার আহব্বান জানান আয়োজকরা।

মাদারীপুর সদর, কালকিনি, ডাসার, রাজৈর, শিবচর মোট ৫টি থানায় সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এ মানববন্ধন ও র‌্যালিতে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকাগণ অংশ নেয়।

গুলশান ট্র্যাজেডির এক মাস পূর্তি উপলক্ষে সারাদেশেরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদ বিরোধী স্মরণকালের বৃহত্তম মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এর আগে রোববার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘দেশের সব জেলার ৪৫ থেকে ৫০ লাখ মানুষ অংশ নেবে আসা করেন। সমাজের সর্বস্তরে এই বার্তা পৌঁছে দিতে হবে যে, সব ধরনের শিক্ষাঙ্গন জ্ঞানচর্চার জায়গা, জঙ্গিবাদের জায়গা নয়।’ আর পরিকল্পনা অনুযায়ী আজ সোমাবার সকাল একঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে মাদারীপুর সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলো।

উল্লেখ্য গত ২৪ জুলাই ইউজিসির সচিব ড. মোহাম্মদ খালেদ স্বাক্ষরিত এক চিঠিতে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে এ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ১ আগস্ট হলি আর্টিসান রেস্টুরেন্টের মর্মান্তিক ঘটনার এক মাস পূর্তিতে মাদারীপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই কর্মসূচি পালন করতে বলা হয়েছিল।

আরো দেখুন

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে