27221_Bayarn.বায়ার্ন মিউনিখে প্রথম শিরোপা জিতলেন কোচ কার্লো আনচেলত্তি। বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে জার্মান সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। সুপার কাপে এটি বায়ার্নের টানা চতুর্থ শিরোপা। আর সব মিলিয়ে এই লড়াইয়ে এটি তাদের পঞ্চম শিরোপা। সমান সংখ্যক শিরোপা জিতেছে বরুসিয়া ডর্টমুন্ডও। সর্বশেষ ডর্টমুন্ড শিরোপা জিতেছিল ২০১২ সালে। সেবার বায়ার্নকে হারিয়েই তারা শিরোপা জেতে। এরপর এই লড়াইয়ে তারা তিনবার মুখোমুখি হয়েছে। প্রতিবারই শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। জার্মানির বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাজয়ী দল পরের মৌসুম শুরু হওয়ার আগে সুপার কাপের লড়াইয়ে নামে। বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হবে ২৭ আগস্ট। তার আগে সুপার কাপের শিরোপা জিতে উজ্জীবিত হলো বায়ার্ন। সাবেক কোচ পেপ গার্দিওলা ক্লাব ছাড়ার পর বায়ার্নের নতুন কোচের দায়িত্ব নেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি। তিনি তার মিশনের শুরুতেই সফল হলেন। বায়ার্ন মিউনিখের হয়ে জিতলন প্রথম শিরোপা। আর এটি তার ক্যারিয়ারের ১৮তম শিরোপা। এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল। আর ৭৯ মিনিটে বায়ার্নের জয় নিশ্চিত করেন টমাস মুলার। এই শিরোপা জিতে বুন্দেসলিগার আগে দলের খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন কোচ কার্লো আনচেলত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *