RM albumগত ০১ সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যায় ধানমন্ডির একটি রেষ্টেুরেন্টে আর. এম. মিউজিক এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও সলো মিক্সড অ্যালবাম ‘লাভহলিক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস, আর. এম. এন্টারটেইনমেন্ট এর সিইও রাশিদুল হাসান সহ সঙ্গীতাঙ্গনের গুণী ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের সাংবাদিকরা। প্রধান অতিথি’র বক্তব্যে ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি তরুণদের কাছাকাছি থাকতে ভালোবাসি এবং থাকি। তারুণ্যের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, নতুন এই অ্যালবামে যারা গান গেয়েছে তাদের মধ্য থেকেই হয়ত বেরিয়ে আসবে নতুন কোন মেধাবী শিল্পী। আর. এম. এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক রেহমান রাহাত তার বক্তব্যে বলেন, আমরা নতুনদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে, আমরা আশা করছি আগামীতে আরও ভালো ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারব। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আর. এম. মিউজিক এর পরিচালক অঙ্কুর রহমান, অ্যালবামটির গায়ক সাদ শাহ, সোহান রাহমান, রায়হান এইচ সাখাওয়াত সহ অ্যালবামটি সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যালবামের শিল্পীরা নিজ কন্ঠে সঙ্গীত পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মাতিয়ে রাখেন। উল্লেখ্য, রোমান্টিক লাভ ধাঁচের ৬টি গান রয়েছে এই অ্যালবামটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *