বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে থাকছে এই ডিআরএস পদ্ধতি

107513_bcbআন্তর্জাতিক সিরিজের আগে জোরে শোরে আলোচনায় আসে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস এর ব্যাপার। বহুল প্রতীক্ষিত ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে থাকছে এই ডিআরএস পদ্ধতি এমনটাই জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তবে আফগানিস্তানের সাথে সিরিজে রিভিউ পদ্ধতি থাকবে কিনা সে বিষয়টি এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

মানুষ মাত্রই ভুল। ক্রিকেট মাঠে হাজারো দর্শকের মাঝে আম্পায়ারের ভুল হওয়াটা স্বাভাবিক। তবে এমন গুরুত্বপূর্ণ স্থান থেকে দেয়া একটি ভুল সিদ্ধান্ত ভেঙ্গে দিতে পারে স্বপ্নের আকাশ। ২০১৫ বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচের আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে রয়েছে নানা বিতর্ক। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে সঠিক মনে না হলে তা চ্যালেঞ্জ করে ডিসিশন রিভিউ নেয়া হয়। যা প্রথম চালু হয় ২০০৮ সালে।

ক’দিন পরেই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান এবং ইংল্যান্ড। আফগানদের সাথের সংক্ষিপ্ত সিরিজে ডিআরএস থাকবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয় নি বিসিবি। তবে ইংল্যান্ডের সাথে গুরুত্বপূর্ণ সিরিজে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম- ডিআরএস পদ্ধতি। কারণ এই সিরিজের জয় পরাজয়ে র‌্যাংকিংয়ে পরিবর্তন আসতে পারে দু দলের।

নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার হিসেবে সদ্য সমাপ্ত ইংল্যান্ড পাকিস্তান সিরিজে থার্ড আম্পায়ারকে নো বল ডাকার ক্ষমতা দেয়া হয়। এই পদ্ধতি বাংলাদেশ ইংল্যান্ড সফরে থাকবে কিনা সেটি আইসিসি সিদ্ধান্ত দিবেন বলে জানান বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

এছাড়াও বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে ম্যাচ পরিচালনা করতে আইসিসির এলিট প্যানেলের অফিসিয়ালরা বাংলাদেশে আসবেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি