swadeshnews24আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুর্ব দেলুয়ায় বজ্রপাতে রাসেল (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে পুর্ব দেলুয়ায় গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও পুর্ব দেলুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বদেলুয়া স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা করছিল রাসেল। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রাঘাতে  জ্ঞান হারিয়ে ফেলে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায় সে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *