3615_dmpগুলশান ও শোলাকিয়া হামলায় ব্যবহৃত অস্ত্র এসেছিল ভারত হয়ে। আর এই জঙ্গি কর্মকাণ্ডে খরচের টাকা আসে হুন্ডির মাধ্যমে। এমন দাবি করেছেন, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গুলশান হামলায় রাজিব গান্ধী নামে আরও একজন জড়িত; তাকে খুঁজছে পুলিশ। এদিকে রাজধানীর আজিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক শায়লা, জঙ্গি মারজানের স্ত্রী বলেও দাবি পুলিশের।

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা, নিহত চার পুলিশসহ দেশি-বিদেশি নাগরিকসহ ।

হামলার পর থেকে সরগরম হয়ে ওঠে গোটা দেশ নড়েচোড়ে বসে আইনশৃংখলা বাহিনী। একে একে পুলিশের অভিযানে নিহত হয় জঙ্গীরা।

প্রশ্ন উঠে আসে কোথা থেকে আসছে এই অস্ত্র আর অর্থের উৎসইবা কি? সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিইজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম দাবি করেন এই অর্থ দেশে এসেছে বিদেশ থেকে । গুলশান ও শোলাকিয়া হামলার আগে হুন্ডির মাধ্যমে জঙ্গীদের কাছে ১৪ লাখ টাকা আসে। এবং অস্ত্র আসে ভারত হয়ে।

সে আরও দাবি করেন এ দুটি হামলার সাথে জরিত আরও কয়েকজনকে চিহ্নত করা হয়েছে । তাদের মধ্যে অনেকে ভারতে পালিয়ে গেছে। তাদেরকে ধরতে অভিযান চলছে।

এছাড়া তিনি দাবি করেন আজিমপুরে পুলিশের অভিযানে আটক তিন নারী জঙ্গী সদস্যের পিরাচয় নিশ্চিত হয়েছে পুলিশ । তাদের মধ্যে একজন মারজানের স্ত্রী । এবং উদ্ধার হওয়া দুই শিশুকে তাদের স্বজনদের হেফাজতে রাখা হয়েছে। এছাড়া নিহত জঙ্গী করিমের কিশোর ছেলেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *