narayanganj_banglanews24_131525901নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর নাম আনিস।

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাস্টার দেলু বাহিনীর সঙ্গে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলি, একটি পিস্তল ও এক হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানানো হয়েছে।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, মাস্টার দেলু পালিয়ে গেছেন। অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আনিসকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *