ইউপি নির্বাচনে সুন্দরগঞ্জে স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ

gaibandha-photo-01আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ সুন্দরগঞ্জ উপজেলার ১১নং হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোটাররা। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ৬ প্রার্থীর মধ্যে রফিকুল ইসলাম রঞ্জু জাপা (লাঙ্গল) থেকে মনোনয়ন পেয়েছেন। এদিকে তার স্ত্রী রোকসানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠছে। ভোটাররা বিপাকে পড়েছেন স্বামী-স্ত্রীর মধ্যে কাকে ছেড়ে কাকে ভোট দেবেন। এদিকে স্বামী-স্ত্রী দু’জনেই কোমর বেঁধে ভোটাদের দ্বারে-দ্বারে গিয়ে সমান তালে ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে।
উল্লেখ্য, সীমানা সংক্রান্ত জটিলতার কারণে ওই ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ফলে আগামী ৩১ অক্টোবর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের ১৪ হাজার ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি