ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। ইতোমধ্যে তিনি দর্শকদের বেশ কিছু ছবি উপহার দিয়েছেন। একের পর এক ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এখন কক্সবাজারের সমুদ্র সৈকতে চলছে ‘আপন মানুষ’ছবির গানের শুটিং।ছবির পরিচালক শাহ আলম মন্ডল। এ ছবির পরীমণির সাথে জুটি বেঁধেছেন নায়ক বাপ্পী চৌধুরী।

পরিচালক শাহ আলম মন্ডল Swadesh News কে বলেন, ‘কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং চলছে। আরও তিন চারদিন চলবে শুটিং। ছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ছবিটি বিভিন্ন কারণে গত ঈদে মুক্তি দিতে পারিনি। কিছু গানের শুটিং বাকি ছিল। এবার পুরোদমে কাজ চলছে। আশা করছি ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি দিতে পারবো।

পরীমনি ও বাপ্পি ছাড়াও ‘আপন মানুষ’ ছবিটিতে অভিনয় করছেন, সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *