বরিশালে বিএনপি অফিসে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত ১০

47755_barishalবরিশালে সদর উপজেলায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ও যুবলীগের এ হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। বৃহস্পতিবার বেলা  সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার অভিযোগ করেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় প্রথমে পুলিশ বাধা দিয়ে তাদের মাইকগুলো খুলে নিয়ে যায়। এর পরই ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মিছিল বের করে বিএনপি অফিসের সামনে গিয়ে হামলা চালায়। এতে ১০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াউদ্দিন আরও অভিযোগ করেন, ৫ জানুয়ারি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ে সভা করার জন্য তারা পুলিশের কাছে লিখিত আবেদন করেছে। এরপরও পুলিশ তাদের বাধা দেয়। পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা পুলিশের সামনে হামলা চালায়। এতে তাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
কোতয়ালী মডেল থানার ওসি আওলাদ হোসেন জানান, বিএনপি কোনো রকম অনুমতি না নিয়ে সমাবেশের চেষ্টা করলে বাধা দেয়া হয়। তবে তাদের দলীয় কার্যালয়ের ভিতরে সভা করতে বলা হয়েছে। এছাড়া তারা বাইরে কোনো মাইক ব্যবহার করতে পারবে না।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি