Dhruba Guha_SwadeshNews24_Saimur copy
এলেন, গাইলেন, জয় করলেন কোটি ভক্তের হৃদয় ।  এ ছাড়া আর কীইবা বলা যেতে পারে! ঠিক যেনো গল্পে পড়া কোন এক রাজপুত্রের মতো। হ্যাঁ বলছি সময়ের জনপ্রিয় কন্ঠ শিল্পী ধ্রুব গুহ’র কথা। মাত্র কয়েকটি গান দিয়ে যিনি জায়গা করে নিয়েছেন কোটি কোটি ভক্তের হৃদয়ে। যার গান ছড়িয়ে পড়েছে বাংলার আনাচে কানাচে মানুষের মুখে মুখে। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের হৃদয় ছুয়েছে তার গান।  কিন্তু বাংলা গানের এই রাজপুত্র কী ভেবেছিলেন এমনটা হবে ? কোটি ভক্তের হৃদয় ছুয়ে যাবে তার গান?  প্রসঙ্গ ক্রমে ধ্রুব গুহ বলেন- ‘আসলে গানের প্রতি ভালোলাগা আর ভালোবাসা থেকেই সঙ্গীতাঙ্গনে প্রবেশ। যেহেতু গান আমার ভালোলাগা আর ভালোবাসার একটা জিনিস তাই গান নিয়ে স্বপ্নও দেখেছিলাম। আর আমার এই স্বপ্নের বাস্তবায়ন করেছে আমার কোটি শ্রোতা-দর্শক। এই কারনেই ভালোলাগা আর ভালোবাসার পাশাপাশি বেড়েছে গানের প্রতি দায়বদ্ধতাও। তাই গানের সাথেই থাকতে চাই বাকিটা জীবন।’ এলাম, গাইলাম, জয় করলাম এবং থেকে গেলাম ধ্রুব গুহ’র পাশে এই কথাটাই মানানসই। গত বছরের  পুরোটাই জুড়েই আলোচনায় ছিলেন গুনী এই সঙ্গীত শিল্পী। তার ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি ইউটিউবে সোয়া কোটিরও বেশি ভিউ, বছরের শেষে নতুন মিউজিক ভিডিও ‘আদরে রাখিও বন্ধু’ গানের গায়কী এবং ভিডিও কনসেপ্ট আলোচিত হয় সঙ্গীত বোদ্ধা মহলে। বছর শেষে আরও একটি খবর আলোড়ন তোলে মিডিয়া অঙ্গনে। ওপার বাংলার হার্টথ্রব নায়িকা নুসরত জাহান অভিনয় করছেন তার পরবর্তী মিউজিক ভিডিওতে। এটা নিঃসন্দেহে আমাদের মিডিয়ার একটি বড় এবং একই সাথে ভালো খবরও বটে।  যদিও এটা ধ্রুব গুহ’র অফিসিয়াল ঘোষনা ছিলো না। তবে তার সাথে কথা বলে জানা গেছে, এরকম একটি আলোচনা নুসরতের সাথে হয়েছে । নুসরতও তার গানটি পছন্দ করেছেন। খুব তারাতারি অফিসিয়ালি বিষয়টি সাংবাদিকদের জানাবেন তিনি।
অল্পদিনের মধ্যেই  ধ্রুব গুহর দ্বিতীয় একক অ্যালবাম প্রকাশিত হবে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে তিনি ওস্তাাদ আবু সায়িদ বিশ্বাসের কাছে গানের তালিম নিচ্ছেন।
উল্লেখ্য, ১৪ জানুয়ারী বাংলা গানের ধারক, বাহক গুনী সঙ্গীত শিল্পী ধ্রুব গুহ’র জš§দিন। প্রতিবারের মতো এবারও জন্মদিনে পরিবারে সাথে সময় কাটানোর পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সময় কাটাবেন তিনি। এরপর স্টুডিওতে ভক্ত-শ্রেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *