49361_hasinaসুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম- ডব্লিউইএফ’র ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টার পর তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান।
এ সময় বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান, মন্ত্রিসভার সদস্যবৃন্দসহ তিন বাহিনীর প্রধানরা। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টায় দেশের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।
যাত্রাপথে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে চার ঘণ্টার যাত্রা বিরতি করেন তিনি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় যোগ দিতে ১৬ জানুয়ারি পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী, প্লেনারিসহ বিভিন্ন সেশনে অংশ নেন। দেশের প্রথম কোন নির্বাচিত সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় প্রথমবারের মত অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *