দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

51380_shakilদক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে এস এম শাকিল (২৭) নামের এক বাংলাদেশি যুবক। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূইয়ায়। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে শাকিলকে হত্যা করা হয়েছে বলে জানান তার বাবা দাগনভূইয়া বাজারের জামিল ফার্মাসির মালিক মোহাম্মদ বেলাল। তিনি জানান, শাকিল জীবিকার উদ্দেশ্যে গত দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায়। বছর খানেক আগে দক্ষিণ আফ্রিকায় বেলকন শহরে শাকিল ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। রোববার মধ্যরাতে তার দুর্বৃত্তরা তার দোকানে হামলা চালায়। এসময় দোকানের মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান, তিনি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত স্বজনদের সাথে যোগাযোগ করেছেন। আগামি ২-৩ দিনের মধ্যে শাকিলের লাশ দেশে আসবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি