ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তিনদিনের সরকারি সফরে বুধবার(১ ফেব্রুয়ারি) ঢাকায় আMahmood-Abbasসছেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বুধবার বিকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছাবেন তিনি।

সোমবার পররাষ্ট্র  মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা আব্বাসের প্রতিনিধিদলে থাকবেন।

সফরকালে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে  দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন। এ সময়ে দু’দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরের শুরুতেই ফিলিস্তিনের রাষ্ট্রপতি সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *