বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করেছে খনি কর্তৃপক্ষ

9787_dinajpurদিনাজপুরের বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করেছে খনি কর্তৃপক্ষ। নতুন ফেজ তৈরি না হওয়া পর্যন্ত ৪৫ দিন কয়লা উত্তোলন বন্ধ রাখা হবে।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে গত ৩১ জানুয়ারি পুরোনো ১ হাজার ২১৪ নম্বর ফেজের কয়লা মজুত শেষ হয়। নতুন ফেজ তৈরির জন্য ৪৫ দিন বন্ধ থাকবে কয়লা উত্তোলন। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করার পর উত্তোলন শুরু হবে আবারও।
২৫০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্প সচল রাখতে প্রতিদিন প্রয়োজন হয় প্রায় ২ হাজার মেট্টিক টন কয়লা। এ জন্য কয়লা মজুদ রাখা হয়েছে ২ লাখ মেট্টিক টন। বন্ধ রাখা হয়েছে কয়লা বিক্রি। উত্তোলন শুরু হলে নতুন ডিও লেটারের মাধ্যমে বিক্রি শুরু হবে।
কয়লাখনির মহা ব্যবস্থাপক জানান, খনির ১ হাজার ২১৪ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিলো ৬ লাখ মেট্টিক টন। উত্তোলন করা হয়েছে প্রায় ৭ লাখ মেট্টিক টন।
উত্তোলন বেশি হওয়ায় এ ফেজের কয়লার মজুদ শেষ। তাই নতুন একটি ফেজ তৈরি হচ্ছে। এ ফেজ থেকে প্রায় ৫ লাখ মেট্টিক টন কয়লা পাওয়া যাবে বলেও জানান তিনি।
বড় পুকুরিয়া কয়লা খনিতে বর্তমানে প্রায় ৩০ কোটি টন কয়লা মজুত আছে। এর মধ্যে উত্তোলন করা হয়েছে ২০টি ফেজ থেকে প্রায় ৮৫ লাখ টন কয়লা।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি