sheikh-hasina2জিয়াউর রহমান মেধাবীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ এখন একটি মর্যাদাপূর্ণ দেশে পরিনত হয়েছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইমাম সম্মেলনে এ কথা বলেন তিনি। ধনী ও গরিবের বৈষম্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম সবার সাম্যের কথা বলেছে। বর্তমান সরকারও এই বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্প্রসারণ কাজ বন্ধ করেছিলো বিএনপি-জামায়াত জোট সরকার।
২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর ওই কাজ শেষ করা হয়। ইসলাম শিক্ষার প্রসারে বর্তমান সরকার আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারের অন্যান্য কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *