IMG_0130     ছোটপর্দার জনপ্রিয় অভিনয় তারকাদের মিলনমেলায় এখন মুখরিত নাটকপাড়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে গত ক’দিন ধরেই সন্ধ্যা জুড়ে দেখা মিলছে ছোটপর্দার জনপ্রিয় তারকাদের সমাগম। শুধু শিল্পকলাতেই নয়, বেইলি রোডস্থ নাটক সরণী, শান্তিনগর মোড়, মগবাজাওে মিডিয়া গলিসহ টিভি মিডিয়ার সকল আড্ডাখানা এখন নির্বাচনী হাওয়ায় সরগরম। কারন সকালেই অনুষ্ঠিত হবে ছোটপর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ এর নির্বাচন। 16602339_1752330765081005_5963259800177821958_o

এ নির্বাচন নিয়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ঢাকার নানা প্রান্তে বারবার মিলিত হচ্ছেন সবাই। আড্ডা আর নির্বাচনী মুখরতায় কাটছে সবার ব্যস্ত সময়। সন্ধ্যার নীরবতা ভেঙে রাজধানীর মগবাজার, শিল্পকলা একাডেমিসহ নানান জায়গায় দেখা যাচ্ছে শিল্পীদের। সেইসঙ্গে ফেসবুকের টাইমলাইনে চলছে আলোচনা আর প্রচারণার ঝড়। এই নির্বাচন সংস্কৃতিপ্রেমী দর্শক-শুভাকাঙ্খিদের মধ্যেও এনেছে আনন্দের উষ্ণতা।

বেশ লম্বা একটা সময় নিষ্ক্রিয় থাকার পর মাস তিনেক আগে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। গত বছরের শেষ দিকে রাজধানীর তেজগাঁওয়ের এক রেস্টুরেন্টে সাধারণ সভায় একসঙ্গে মিলিত হন সংঘের পুরনো সদস্যরা। সেই সাধারণ সভা শেষে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট নতুন একটি কমিটি গঠন করা হয়।  কমিটিতে আরও ছিলেন তুষার খান, আহসানুল হক, রোকেয়া প্রাচী, শিরিন বকুল, শামস সুমন, আহসান হাবীব নাসিম, রওনক হাসান ও সিদ্দিকুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৭ সালের ১৪ জানুয়ারি সংগঠনের নতুন কমিটির নির্বাচনের দিন ধার্য করা হলেও সেটা পিছিয়ে গিয়ে ১০ ফেব্রুয়ারি ঠিক করা হয়। মূলত এর পর থেকেই শিল্পীদের মধ্যে 16487686_1752330775081004_2317326583944488803_oনির্বাচনী হাওয়া লাগে।

নাটকের অভিনেতা-অভিনেত্রীদের সবচেয়ে বড় সংগঠন শিল্পী সংঘের নির্বাচন আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি)। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে ২১টি পদসংখ্যার জন্য ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৭১৫ জন। 16487126_1752331341747614_4468079830436210_o

অভিনয় শিল্পী সংঘের এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছেন মোট চারজন। তারা হচ্ছেন- শহীদুল আলম সাচ্চু, শহীদুজ্জামান সেলিম, ডি এ তায়েব এবং গোলাম মোস্তফা। অন্যদিকে তিনটি সহ-সভাপতি পদের জন্য লড়ছেন আজাদ আবুল কালাম, তানভিন সুইটি, আদিত্য আলম, ইকবাল বাবু, তারিন, জাহিদ হোসেন শোভন এবং রফিকুল্লাহ সেলিম। আর সাধারণ সম্পাদকের পদের জন্য লড়বেন আহসান হাবীব নাসিম, মীর সাব্বির ও সিদ্দিকুর রহমান।16487009_1752330791747669_5371528812267409077_o

আইন ও কল্যাণ সম্পাদক হিসেবে লড়ছেন শামীমা ইসলাম তুষ্টি এবং শিরিন বকুল। এ ছাড়াও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে হিল্লোল এবং অনি, দফতর সম্পাদক পদে শামস সুমন, তানভীর এবং আবদুল হান্নান লড়ছেন।

অর্থ সম্পাদক হিসেবে তানিয়া আহমেদ একাই প্রার্থী হয়েছেন। যুগ্ম সম্পাদক হিসেবে রওনক হাসান, সুমনা সোমা প্রমুখ লড়ছেন। প্রচার সম্পাদক হিসেবে লড়ছেন উর্মিলা শ্রাবন্তী কর, তার প্রতিদ্বন্দ্বী শাহারিয়ার নাজিম জয়।IMG_0107

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সাত পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্জন আজাদ, নকুল কুমার মণ্ডল, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, মুকুল সিরাজ, নওশীন নাহরীন মৌ, সনি রহমান, সেলিম মাহবুব, সুজাত শিমুল প্রমুখ।

স্বদেশ নিউজ ২৪.কমের সংবাদ কর্মিরা আজ সন্ধ্যা থেকে ছোটপর্দার অভিনয় তারকাদের মিলনমেলায় উপস্থিত ছিল এবং স্বদেশ মাল্টি মিডিয়ার চেয়ারম্যান জনাব সাইমুর রহমান শুভেচ্ছা জানান ও সকাল থেকেই  স্বদেশ নিউজ ২৪.কমের সংবাদ কর্মিরা আপডেট সংবাদ সরবরাহ  করবে বলে জানাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *