4861নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন। ১৫ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর বিকেলেই কর্মস্থলে যোগ দিচ্ছেন নতুন কমিশনের সদস্যরা। আর যোগ দেয়ার পরপরই করতে হবে এমন বেশ কিছু কাজের তালিকাও এরই মধ্যে তৈরি হয়ে গেছে।
শপথের আগেই কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনকে নিয়ে সরব রাজনৈতিক নেতারা। অন্যদিকে তাদের স্বাগত জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন কর্মকর্তারা।
কমিশন সচিব জানান, দায়িত্ব নিয়েই ৬ মার্চ কয়েকটি উপজেলায় নির্বাচন করতে হবে তাদের। এগুলোর তফসিল ঘোষণা করা ছিলো আগেই। আর সিদ্ধান্ত নিতে হবে কুমিল্লা সিটি সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনসহ আরও কটি নির্বাচনের বিষয়ে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল ভোটিং মেশিন তৈরি করতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি ১৫/২০ দিনের মধ্যেই প্রাথমিক প্রতিবেদন দেবে ইসিকে। সে বিষয়েও শিগগিরই সিদ্ধান্ত দিতে হবে নতুন কমিশনকে।
এছাড়া পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে নির্বাচন বিষয়ক আলোচ্য সূচি যোগ করতে চায় কমিশন। সে বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে নতুন কমিশনের দিকেই তাকিয়ে আছেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *