badsha_Enu_Jazz_swadeshnews24জঙ্গিবাদ দমন ও কুসংস্কার দূর করতে বেতার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে সকালে র‍্যালিতে অংশগ্রহণ শেষে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, উন্নয়নের স্বপ্ন বাস্তবায়নে বেতার সহযোগিতা করছে। এরআগে সকাল ৮টায় বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে আগারগাঁওয়ের জাতীয় বেতার ভবন থেকে বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। দিবসটি উদযাপনে বেলা ২টায় জাতীয় বেতার ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *