53512_mrশহিদ কাপুর ও মিরা রাজপুত দম্পতি বলিউডের অন্যতম আলোচিত জুটি। বিয়ের পর থেকেই সংবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে আসছেন তারা। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬২তম আসরে হাজির হয়েছিলেন এই জুটি। সেখানেই স্ত্রী মিরার একটি গোপন তথ্য ফাঁস করেন শহিদ। তিনি জানান জানান, আমি মিরার দ্বিতীয় স্বামী! মোবাইল ফোন হচ্ছে ওর প্রথম স্বামী। কারণ ও সবসময় ফোন নিয়ে ডুবে থাকে। এমনকি আমরা যখন একসঙ্গে থাকি এবং আমি যখন ওর সঙ্গে কথা বলে যাই তখনও মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে ও। জানি না কি পেয়েছে এর মধ্যে! স্বামীর এমন তথ্য ফাঁসে একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান মিরা। এমন পরিস্থিতির সামাল দিতে তিনি বলেন, তুমি আমার প্রথম ভালোবাসা ও স্বামী শহিদ। ভুল বুঝ না! ২০১৫ সালের ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েছিলেন শহিদ কাপুর ও মিরা রাজপুত। তাদের ঘরে মিশা নামে একটি কণ্যা সন্তান রয়েছে। বর্তমানে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রেঙ্গুন’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ৩৫ বছর বয়সী এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *