আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলবেন ট্রেন্ট বোল্ট

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঁচ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ভিড়েছেন ট্রেন্ট বোল্ট। কি করবেন এত অর্থ দিয়ে? উত্তরে জানালেন, সবার আগে দুটি জিন্স কিনবেন!trent-boult

সোমবার আইপিএলের নিলামে চতুর্থ সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি পেসারকে দলে ভিড়িয়েছে বলিউড কিং শাহরুখ খানের দল। কিন্তু অর্থে মন নেই এই ব্ল্যাক ক্যাপ পেসারের। তার কাছে খেলার অভিজ্ঞতাটাই সবার আগে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি টাকার জন্য ছুটছি না। এত লোকের সামনে খেলাটাই সবচেয়ে উত্তেজনার ব্যাপার।’

কিন্তু এত টাকা কোথায় খরচ করবেন জানতে চাওয়া হলে সাকিব আল হাসানের এই নয়া সতীর্থ মজা করেই উত্তর দিলেন, ‘এই উপার্জন দিয়ে হয়তো সবার আগে দুটি জিন্স কিনতে পারি।’ গেল আসরে বোল্ট খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু বাংলাদেশি বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের ঝলমলে পারফরম্যান্সের কারণে একটা ম্যাচ ছাড়া বাকিগুলোতে সাইড বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাকে। প্রাপ্তির মধ্যে, একাধিক ম্যাচ না পেলেও শেষপর্যন্ত তার দলই জিতেছে টুর্নামেন্টের শিরোপা।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি