নতুন নির্মাতার হাতে ‘পোড়ামন-টু’

IMG_3096রায়হান কবির,স্বদেশ নিউ্জ ২৪.কমঃ  ২০১৩ সালে গুণী নির্মাতা জাকির হোসেন রাজু, চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ করেছিলেন ‘পোড়ামন’ শিরোনামের সিনেমা। এবং সিনেমাটি বেশ ব্যবসা সফল হয়েছিলো আর তাই এবার এ সিনেমাটির সিক্যুয়েল ‘পোড়ামন-টু’ নির্মাণ করছেন এ প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এতে পরিচালক ও শিল্পীদের পরিবর্তন হয়েছে। তবে, পরিচালক কে সেটা বলা হলেও, কারা অভিনয় করবেন এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

‘পোড়ামন-টু’ সিনেমার গল্পে পরী ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতি দেখানো হবে। নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ২৩ এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির গল্পের নায়ক হিসেবে প্রাথমিকভাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অথবা চঞ্চল চৌধুরীকে ভাবা হচ্ছে বলে জানা গেছে।

_MG_3225১২ মার্চ মেঘনা রিসোর্টে এ সিনেমার আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়।সম্পূর্ণ সবুজ পরিবেশে, খোলা আকাশের নিচে এর আগে কখনো কোনো সিনেমার মহরত এভাবে অনুস্থিত হয়নি।  এ সময় উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়া’র কর্ণধার আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়া’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন, পরিচালক জাকির হোসেন রাজু, ‘পোড়ামন-টু’ সিনেমার পরিচালক রায়হান রাফি, সংগীতশিল্পী আকাশ সেন সহ অনেকে। অনুষ্ঠানের মঞ্চে নতুন এ সিনেমার পরিচালকের হাতে ক্ল্যাপস্টিক তুলে দেন ‘পোড়ামন’ সিনেমার পরিচালক জাকির হোসেন রাজু।

‘পোড়ামন-টু’ সিনেমায় কারা অভিনয় করবেন সেটা আগামী ৬ এপ্রিলে ঘোষণা করা হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।এবং ‘পোড়ামন-টু’ কে একটি ট্রাজিক প্রেমের গল্প হিসাবে আখ্যায়িত করলেন নবীন পরিচালক রায়হান রাফি। আপাতত দুটি গানের মাধ্যমে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

 

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি