58674_aaaরাজধানীতে যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা আরিফাকে আরিফাকে হত্যার অভিযোগে তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, আসামি ফখরুলকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
গত ১৬ মার্চ রাজধানীর সেন্ট্রাল রোডে ১৩ ওয়েস্টয়েন্ড নামের আবাসিক একটি ভবনে নিজ বাসার সামনে ছুরিকাঘাত করা হয় আরিফুন্নেসা আরিফাকে। পরে হাসপাতালে তিনি মারা যান। আরিফা তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করে আসছিলেন। তার সঙ্গে ফখরুল ইসলামের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। আরিফার পরিবার ফখরুলের বিরুদ্ধে মাস ছয়েক আগে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *