84619-profimedia-0322366773_e8ce_1000x1000বিনোদন, স্বদেশ নিউজ টুয়েন্টিফোর ডটকম, সম্পাদনায় – সাইমুর রহমানঃ  মার্কিন জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনি ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন আইনজীবী আমাল আমালুদ্দিনকে। এই বছরের শুরুর দিকে খবর আসে, মা হতে যাচ্ছেন আমাল ক্লুনি। তখন থেকেই এ খবর জানা, জর্জ ক্লুনি এবং আমাল দম্পতির কোল জুড়ে আসছে যমজ সন্তান। আর কিছুদিন পরেই এই শুভক্ষণ আসছে এই দম্পতির জীবনে। এরই মধ্যে জানা গেল, যমজ সন্তান জন্মের জন্য প্রায় দশ লাখ মার্কিন ডলার খরচ করবেন এই তারকা দম্পতি।

গণমাধ্যমের সূত্র মতে, স্ত্রীর জন্য লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনিস্টার হাসপাতালের গোটা কেনসিংটন উইংটাই সাড়ে পাঁচ লাখেরও বেশি মার্কিন ডলারে বুকিং দিয়েছেন জর্জ ক্লুনি। আমালের দেখভালের জন্য প্রায় ৩০ হাজার ডলার খরচ করে লস অ্যাঞ্জেলস থেকে দু’জন দক্ষ নার্স আনা হয়েছে। এছাড়াও প্রায় পাঁচ হাজার ডলার দিয়ে ইতালি থেকে আনিয়েছেন আমালের জন্য বডি ম্যাসাজ করার লোক।

সন্তানদের জন্ম ব্যয় ছাড়াও অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ছুটি কাটাতে গ্রীস গিয়েছিলেন ক্লুনি। সেখানে ছয় সপ্তাহের জন্য এক দামী হোটেলের ব্যবস্থাও করেছেন তারকা দম্পতি। সব মিলিয়ে খরচ পড়েছে প্রায় এক কোটি ডলার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *