দেবের ‘ককপিট’-এ ফারিন

69199_debধেৎতেরিকি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হুমায়রা ফারিন খানের।  এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন রোশান। ছবিটি পরিচালনা করেন শামীম আহমেদ রনী। নায়িকা হিসেবে আত্মপ্রকাশের পর এবার নতুন খবর দিলেন ফারিন। গতকাল তিনি  বলেন, ‘ধেৎতেরিকি’ ছবি মুক্তির পর কয়েকটি ছবিতে কাজের কথা থাকলেও নানা কারণে তা করা হয়নি। তবে কিছুদিন আগে দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘ককপিট’ নামে একটি ছবির জন্য ভারতে লুকটেস্ট দিয়ে এসেছিলাম। এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে আমাকে। দেব দার এই নতুন প্রোডাকশনে শিগগিরই কাজ করতে যাচ্ছি আমি। এ ছবির কাহিনীটি পুরো একটি প্লেনের ভেতর। আর ছবিতে দেবকে একজন পাইলট এবং আমাকে বিমানবালার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। কমলেশ্বর মুখোপাধ্যায় ছবিটি পরিচালনা করবেন। ছবির কাহিনী রোমান্টিক না। গল্পভিত্তিক এই ছবিতে আমাকে দর্শক পছন্দ করবেন বলে আশা করছি। এ কাজের বাইরে ফারিন খান শঙ্খের পরিচালনায় এয়ারটেলের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে সমপ্রতি মডেল হিসেবে কাজ করেছেন। শিগগিরিই বিভিন্ন টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি