আবারো ছ’য়ে বাংলাদেশ

69413_s6চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে যায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বের দলটি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সাত নম্বরে নেমে যায় তারা। কিন্তু ফের র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠলো বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ৯২ পয়েন্ট নিয়ে ছিল র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে। আর ষষ্ঠ স্থানের দল শ্রীলঙ্কার পয়েন্ট ছিল ৯৪। কিন্তু নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফের শ্রীলঙ্কাকে টপকেছে বাংলাদেশ। এখন তাদের পয়েন্ট ৯৫। আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে এ র‌্যাঙ্কিং প্রকাশ করেনি। কিন্তু হিসাবে বাংলাদেশের পয়েন্ট এখন ৯৫ ও পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে।
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং
দল    পয়েন্ট
১. দ. আফ্রিকা    ১২০
২. অস্ট্রেলিয়া    ১১৮
৩. ভারত    ১১৬
৪. ইংল্যান্ড    ১১৩
৫. নিউজিল্যান্ড    ১১৩
৬. বাংলাদেশ    ৯৫
৭. শ্রীলঙ্কা    ৯৪
৮. পাকিস্তান    ৯০
৯. ওয়েস্ট ইন্ডিজ    ৭৯
১০.আফগানিস্তান    ৫২
১১. জিম্বাবুয়ে    ৪৬
১২. আয়ারল্যান্ড    ৪১

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি