আকাশলীনা  ভ্রমনে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান

mostafসাতক্ষীরা জেলার শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার ও সুন্দরবনের কলাগাছিয়া ফরেস্ট স্টেশন ভ্রমণ করলেন বিশ্বের খ্যাতনামা ক্রিকেটার, সাতক্ষীরার কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান। এবার নিজ বাসায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে ঈদের ৩য় দিন সুন্দরবন ভ্রমনে আসেন মুস্তাফিজুর রহমান।
বেলা ১১ টার সময় মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ীর ২ জন কর্মকর্তা, গুগল লোকাল গাইডস সদস্য ও নিজ পরিবারের সকল সদস্যকে সাথে নিয়ে জোয়ার ইকো ট্যুরিজম এর বোটযোগে সুন্দরবনের গহীনে কলাগাছিয়া ফরেস্ট স্টেশনে যেয়ে প্রকৃতির অপরুপ নিদর্শন সুন্দরবনের দৃশ্য অবলোকন করেন। সেখান থেকে নদীপথে ফিরে এসে সাতক্ষীরা জেলা প্রশাসন ও শ্যামনগর উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত আকাশলীনা ইকো ট্যুরিজম এ পৌঁছান।
আকাশলীনাতে পৌঁছানোর পর জাতীয় অনলাইন বিবার্তা টোয়েন্টিফোর ডট’নেট এর সম্পাদক, আমার এমপি প্রকল্পের প্রতিষ্ঠাতা সদস্য বাণী ইয়াসমিন হাসি, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও তার পরিবারসহ ক্রিকেটার মুস্তাফিজুর সাথে এক মধ্যাহ্ন ভোজে মিলিত হন।
মধ্যাহ্ন ভোজের পর মুস্তাফিজুর রহমান বিশ্রাম নিয়ে যখন নিজ গ্রামে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হাজারো ভক্তবৃন্দ তাকে ঘিরে ধরেন।
কারও আবদার সেলফি, কারও উইফি, কেউবা আবার অটোগ্রাফ। সকল ভক্তদের ইচ্ছা পূরণ করে, এলাকাবাসীর মন জয় করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন মুস্তাফিজুর রহমান।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের