ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বিনা মূল্যে রক্তগ্রুপ পরীক্ষা

19549794_458500391167808_1666410312_oসবুর নাদিম মিয়া।। প্রবাসী বিষয়ক সম্পাদক।।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বিনা মূল্যে পাঁচ শতাধিক লোকের রক্ত গ্রুপ পরীক্ষা সম্পন্ন হয়। ভৈরবের গজারিয়া গ্রামের অক্সফোর্ড কিন্ডার গার্ডেন স্কুলে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিনা মূল্যে রক্তপরীক্ষা ক্যাম্প ২০১৭ সম্পন্ন হয়েছে। রক্ত সৈনিক স্বাস্থ সেবা এর সহযোগীতায় কলেজ বিশ্ববিদ্যায় ছাত্র সংসদ গজারিয়া এর উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্প শুরুর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিমেল আহমেদ সুমনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার গোলাপ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক  গজরিয়া ইউপি চেয়ারম্যান  কাইসার আহমেদ ভূইয়া। আরো বক্তব্য রাখেন শহিদুল্লাহ কায়সার, প্রতিষ্ঠাতা শহিদুল্লাহ কায়সার কলেজ। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃজাফর ইকবাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ৩নং ওয়ার্ড। এতে আরও উপস্থিত ছিলেন গজারিয়া ইউপি ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ মুর্শিদ মিয়া, মোঃ তৌহিদ মিয়া,সাবেক সদস্য। এছাড়া উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জামাল ভূইয়া, সভাপতি গজারিয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, নুরু মিয়া, সাধারন সম্পাদক ৩নং ওয়ার্ড। বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী সাইফুল ইসলাম আমান, রফিক মিয়া, রফিক ভূইয়া, মিজান কাজী, সাত্তার ভূইয়া, আঙ্গুর মিয়া, সাইম মিয়া, হক মোঃশিশু মিয়া, ডাঃজাকির এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সকল সাধারন সদস্য,কার্যকরি সদস্য ও উপদেষ্টাগণ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আমাদের গ্রামের সকলের রক্তে গ্রুপিং করা থাকলে যে কোন সময় মুর্মূষ রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব স্বেচ্ছায় রক্ত কোন ক্ষতি নাই এ স্লোগান সবার মাঝে প্রচার করতে হবে এবং সবাইকে স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারে সচেতন করে তুলতে হবে। বিনা মূল্যে রক্ত পরীক্ষা ও ওজন পরিমাপ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ ছোট বড় সকলের রক্ত পরীক্ষা ও ওজন পরিমাপ করা হয়। ভৈরব উপজেলার গজারিয়া গ্রামে এধরনের বিনা মূল্য রক্ত পরীক্ষা ও ওজন পরিমাপ ক্যাম্প সকলের নজর কেড়েছে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের