ঢাকায় ফিরেছেন শাবনূর

71632_sabnoorঅস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসে পরিবারের সঙ্গে এবারের ঈদ উদযাপন করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। সঙ্গে ফিরেছেন শাবনূরের একমাত্র সন্তান আইজান, তার বয়স এখন তিন বছর ছয় মাস। বেশ কয়েকমাস ধরেই ‘থাইরয়েড’জনিত রোগে ভুগছিলেন এই অভিনেত্রী। তাই নিয়মিত চেকআপ ও ডাক্তারের পরামর্শ নিতে এতদিন অস্ট্রেলিয়ায় ছিলেন তিনি। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। শাবনূরের মা আমেনা বেগম  বলেন, শাবনূর ঈদের দু’দিন আগে ঢাকায় ফিরেছে। সে এখন পুরোপুরি সুস্থ। আসার পর থেকেই বেশ ব্যস্ত। ঈদের শপিং শেষ করে প্রতিদিনই বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়িয়ে পড়ছে। আপাতত মোবাইল ফোন ব্যবহার করছে না। এবার লম্বা সময় দেশে থাকবে শাবনূর। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের বিপরীতে টানা অভিনয় করে দর্শকের মণিকোঠায় অল্প সময়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় এসেছিলেন। তবে এসে নতুন কোনো কাজে হাত দেননি। কদিন পরই আবার অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ঢাকার প্রেক্ষাগৃহে শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’। সেটাও প্রায় পাঁচ বছর আগের কথা। গত বছর একই পরিচালকের ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হন
শাবনূর। তবে এ ছবির শুটিংয়ে এখনো অংশ নেননি তিনি। সব মিলিয়ে অনেকদিন ধরেই নতুন ছবিতে কাজ করছেন না তিনি। শিগগিরই নতুন কাজে ফিরবেন তিনি এমন প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের