আশাশুনির কুখ্যাত ভূমিদস্যু ছায়ফুল্লাহ লস্কর হত্যামামলা সহ একাধিক মামরার আসামী বসির আটক এলাকায় মিষ্টি বিতরন

465285অবশেষে আশাশুনির একাধিক মামলার আসামী জামায়াত শিবিরের অর্থ যোগানদাতা রাজাকার পুত্র ভূমিদস্যু বসির আহম্মেদ পুলিশের খাচায় বন্দি হয়েছে।এ খবর চতুরদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী সস্তির নিঃশ্বাস ফেলে। তার দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়ে এলাকায় আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরন করার খবর পাওয়া গেছে। প্রাপ্ততথ্যে জানাগেছে সাতক্ষীরার ব্যবসায়ী কুখ্যাত ভূমিদস্যূ ও জেলাভূমি সমিতির উপদেষ্টা ছায়ফুল্লাহ লস্কর হত্যা মামলাসহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ডের গড ফাদার জেলার আশাশুনির হাজীপুর গ্রামের সামছুর সরদারের পুত্র বসির আহম্মেদকে অবশেষে ঢাকা থেকে আশাশুনি থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। কুখ্যাত ভুমি দস্যু বসিরকে আটক করায় থানা অফিসার ইনচার্জ শাহীদুল ইসলাম শাহীন ও এস আই নয়ন চৌধুরী কে ধন্যবাদ জানান উপজেলাবাসী। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে,দীর্ঘদিন যাবৎ শোভনালীর ভূমিহীন জনপদে সন্ত্রাসী হামলা চালিয়ে ভ’মিহীনদের মারপিট বাড়ীঘরে অগ্নিসংযোগ করে। দখলে নেয় ভুমিহীনদের মাথা গোজার ঠাই ডিসিআরকৃত খাসজমি। এ ব্যাপারে উল্টা ভুমিহীনসহ অবৈধ কর্মকান্ড কারীদের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি মামলা দাযের করেন। এ নিয়ে ইলেকটৃনিক ও প্রিন্ট মিডিয়ায় একাধিক সংবাদ প্রকাশিত হওয়ায় সরকারের উর্দ্ধতন কর্তপক্ষের নির্দেশে আশাশনি থানায় জামায়াত শিবিরের অর্থদাতা কুখ্যাত ভুমিদস্যু বসিরকে আসামী করে তার বাহিনীর ৩২জনের নাম উল্লেখ করে ভ’মিহীন বাদী করে পৃথক ৫টি মামলা রেকর্ড করে পুলিশ। এরপর তাকে ২৪ঘন্টার মধ্যে উপরি মহল গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ ব্যর্থ হওয়ায় ওসি তদন্ত সহ ৩ এসআইকে পুলিশ রাইনে কোজড করা হয়। অবশেষে আশাশুনি থানার এসআই নয়ন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্য ঈদের আগের দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ৩২নং রোডের বাড়ী থেকে গ্রেফতার করেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের