নালিতাবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা

56345শেরপুরের দ্বিতীয় শ্রেণী নালিতাবাড়ী পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে ৩২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার প্যানেল মেয়র সুরনজিৎ সরকার বাবলু।
পৌরসভা সূত্রে জানা গেছে, এবারের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৩২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকার। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা এবং উন্নয়ণ খাতে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৮৬ লাখ ৩ হাজার টাকা। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় ৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা ও উন্নয়ন খাতে ব্যয় ২৮ কোটি ৮৫ লাখ টাকা। বাজেটে ১ লাখ ৭৭ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র সুরনজিৎ সরকার বাবলুর সভাপতিত্বে বাজেট ঘোষণা অন্ষ্ঠুানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিক এম এ হাকাম হিরা, সামেদুল ইসলাম তালুকদার, পৌর সচিব মোবাশ্বেরুল মঞ্জির, পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার জহুরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের কমিশনার নুপুর অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের