জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন সোহান

71863_s2জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার কাজী নুরুল হাসান সোহান। আজ শুক্রবার খুলনা ক্লাবে নুরুল হাসান সোহানের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। কনে সোহান ও তার পরিবারের পূর্ব পরিচিত ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে তাসনিম ইসলাম লিসা। চ্যাম্পিয়নস ট্রফিতে যাওয়ার সপ্তাহখানেক আগে বাগদান হয় সোহান ও লিসার। এরপর ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে ৫০ দিনের সফর শেষ করেই জীবনের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করার সিদ্ধান্ত নিলেন জাতীয় দলের খ্যাতনামা এ ক্রিকেটার।
সোহান ও লিসার জানাশোনা অবশ্য কলেজ জীবন থেকেই। দু’জনে একসঙ্গে খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে পড়াশুনা করেছেন, পরবর্তীতে খুলনার নর্দান ইউনিভার্সিটিতেও একসঙ্গে পড়াশুনা করেন তিনি। কলেজ জীবন থেকেই দু’জনের মধ্যে ভালো লাগা তৈরি হয়, যেটি এখন পূর্ণ রূপ নিতে যাচ্ছে।
নিজের নতুন জীবন নিয়ে সোহান বলেন, এখন দায়িত্ব অনেক বেড়ে যাবে এটা বুঝতে পারছি। পিতা-মাতার পাশাপাশি স্ত্রীকে নিয়ে এখন ভাবতে হবে। দুই পরিবারের সমন্বয় রক্ষা করে সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে পারলে আগামী দিনের পথ চলা সহজ হবে। এছাড়া নতুন কিছু ভাবনা নেই। তার ভক্তসহ সবার কাছে তাদের এ নতুন জীবন নিয়ে দোয়াও চান তিনি। সোহানের বাবা কাজী নাসিবুল হাসান সান্নু ছিলেন খুলনার প্রথম বিভাগ ফুটবল লীগের সেরা গোলরক্ষক। এক সময় ঢাকায় আরামবাগের গোলরক্ষক হিসেবে তার খ্যাতি ছিল দেশজুড়ে। খুলনা শহরে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ছেলের বিয়ে নিয়ে তিনি খুবই উৎফুল্ল। তিনি ছেলের বিয়েতে খুলনার ক্রীড়াঙ্গনে ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। আপাতত বিয়ে নিয়েই পরিবারের সবাই ব্যস্ত। ছেলের দাম্পত্য জীবন নিয়ে তিনিও সবার কাছে দোয়া চান।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের