বড়ালব্রিজ স্টেশনে উত্তারাঞ্চল গামী দু’টি আন্তঃনগর ট্রেন বিরতির দাবি

রেলওয়ের বঙ্গবন্ধু সেতু-টু-ঈশ্বরদী রুটে চলাচলকারি উত্তারঞ্চল গামী আন্তঃনগর নীল সাগর ও একতা এক্সপ্রেস ট্রেন দু’টি ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ স্টেশনে বিরতির জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী আজও পূরণ হয়নি। অথচ রেলের এই স্টেশনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি ভাঙ্গুড়া উপজেলা সদরে অবস্থিত এবং চলনবিল এলাকার ফরিদপুর,চাটমোহর,উল্লাহপাড়া ও তারাশ উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ এই স্টেশনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ট্রেনে যাতায়াত করে থাকেন। এছাড়াও এখানে বড়াল নদী বন্দর ও একটি আন্তঃ জেলা বাসস্ট্যান্ড রয়েছে। ফলে এ স্টেশনে যাত্রী সাধারণের সব সময়ই প্রচুর ভীর থাকে।
স্টেশনের বুকিং ক্লার্ক মোঃ আল মামুন জানান,এখানে বরাদ্দকৃত আসনের বিপরীতে ৪/৫ গুণ বেশি যাত্রী ওঠা-নামা করেন। ফলে প্রতিনিয়ত তাদেরকে যাত্রীদের প্রচন্ড চাপ মোকাবেলা করতে হয়। উত্তারাঞ্চল গামী ইন্টার সিটি নীল সাগর ও একতা এক্সপ্রেস ট্রেন দুটির এখানে অনেক যাত্রী থাকলেও বিরতি না থাকায় তারা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী ঐ দু’টি ট্রেন বিরতির দাবী জানিয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহা-ব্যবস্থাপকের নিকট কয়েকবার আবেদন করেও ফল পাননি। তাই অবিলম্বে বড়ালব্রিজ স্টেশনে ঐ ট্রেন দু’টির বিরতির আদেশ দানের জন্য এলাকার অধিবাসীরা রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির